সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

বারিধারা জামিয়ার ইফতিতাহি দরস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় শনিবার (৪ এপ্রিল) চলতি ১৪৪৭-৪৮ হি./২০২৬-২৭ ঈসায়ির নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ইফতিতাহি দরস অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামিয়ার সকল আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত করা হয়। পরে জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী উদ্বোধনী সবক প্রদান করেন। তিনি তার দরসে ইলমে দ্বীনের গুরুত্ব, নিয়তের বিশুদ্ধতা এবং ছাত্রজীবনের আদব-আখলাক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষত তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পড়ালেখার জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন। এর মধ্যে তিনি জামিয়ার বেফাক, হাইয়া ও গায়রে বেফাক জামাতের ১ম স্থান থেকে পঞ্চম স্থান অধিকারী সবার জন্যই পুরস্কারের ঘোষনা দেন। বিশেষভাবে জামিয়ার শরহে বেকায়া থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বোর্ড পরীক্ষায় ১ম স্থান থেকে তৃতীয় স্থান অধিকার করতে পারলে তাদের জন্য উমরাহ পুরস্কারের ঘোষণা করেন।

এছাড়া তিনি ছাত্রদেরকে সময়ের যথাযথ ব্যবহার, উস্তাদের প্রতি সম্মান এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে তরবিয়তমূলক আরও আলোচনা পেশ করেন নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ, মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী, জামিয়ার নাজিমে তালিমাত শায়খুল হাদিস মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী, মাওলানা আবূ মূসা কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা হাবিবুর রহমান আকন্দ, নাজিমে দারুল ইকামা মুফতি আমজাদ হোসাইন হেলালী, মাওলানা আবূ সালেহ প্রমূখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ