বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন রকম ফল সাজিয়ে, ফলের পরিচয় ও গুণাগুণ বর্ণনা করে ইকরা হবিগঞ্জের শিক্ষার্থীরা মেতে উঠেছিল ফ্রুইটস ফেস্টিভ্যাল ২০২৬ এ। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ইকরা হবিগঞ্জ কো-অর্ডিনেটর আবদুর রউফ আশরাফের পরিচালনায় প্রধান অতিথির  আলোচনায় হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, মৌসুমী ফল মানুষের জন্য খুবই উপকারী। শিশুদেরকে বাস্তবে ফলের সঙ্গে সংযোগ করে দিতে, পরিচয় করে দিতে আমরা ফল উৎসবের আয়োজন করেছি।

 
তিনি বলেন, আমরা শিশুদের দেশি ফল খেতে উৎসহিত করবো। বাড়িতে নতুন গাছ লাগাবো। বৃক্ষ বাঁচলেই আমরা অক্সিজেন পাবো। আমাদের পরিবেশ হবে জীবনবান্ধব। শিশুবান্ধন। 

ইকরা বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম প্রদর্শিত প্রতিটি ফলের উপকারিতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। 

ফল উৎসবে ফলের পরিচয়,  ফলের গুণাগুণ, একজন ডাক্তার ও একজন রোগী সাজিয়ে ফল দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। উপস্থিত ভালো পারফর্মকারীদের মধ্যে ফল পুরস্কার দেওয়া হয়। লটারির মাধ্যমে শিক্ষকদের মধ্যে ফলের ঝুড়ি উপহার দেওয়া হয়। 

ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিল বিভিন্নরকম ফল আপ্যায়নের ব্যবস্থা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ