নিজস্ব প্রতিবেদক
পরীক্ষার নিবন্ধন ও অনলাইন পেমেন্ট নিয়ে জরুরি অবগতিপত্র ও নির্দেশনা জারি করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এতে অনলাইন সফটওয়্যারের নির্ধারিত পেমেন্ট সিস্টেম ব্যবহার, নিবন্ধনে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে দেওয়া এবং প্রতারণা এড়াতে ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেফাকের পক্ষ থেকে জানানো হয়, গত ১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেফাকের অনলাইন সফটওয়্যারে থাকা নির্ধারিত পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।
অনলাইন পেমেন্টের বাইরে অফলাইনে লেনদেনের প্রয়োজন হলে নির্ভরযোগ্য প্রতিনিধির মাধ্যমে অথবা সরাসরি বেফাক অফিসে এসে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য কোনো মাধ্যমে লেনদেন করে কেউ প্রতারিত বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে