বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

হাটহাজারী মাদরাসায় শুরু হলো ২য় সামায়িক পরীক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

।।নুর আলম।।

বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা আজ শনিবারি (১১ নভেম্বর) শুরু হয়েছে।

পরীক্ষায় জামিয়ার সাধারণ বিভাগ ও বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক মুনির আহমেদ আওয়ার ইসলামকে জানান,পরীক্ষা উপলক্ষে জামিয়ার শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়েছে। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয়েছে ( প্রতিটি পরীক্ষার্থীর ডানে-বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে) যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকে। তাছাড়া হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক দায়িত্বরত রয়েছেন।

শিক্ষার্থীদের যথাযথভাবে শৃঙ্খলা অনুসরণ করে মনোযোগের সাথে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দিয়ে জামিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী ও শিক্ষাসচিব আল্লামা কবীর আহমদ সকলের জন্য সফলতার জন্য দোয়া করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ