বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ঈদের আগে ঝাঁজ বাড়লো মসলার, কমেছে মাছ ও মুরগির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুরবানির ঈদ সামনে রেখে আবারও অস্থিতিশীল মসলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মসলার দাম আবারও আকাশচুম্বী। তবে স্বস্তি ফিরছে মাছ, মুরগি আর চালের বাজারে।

কোনো উপলক্ষ এলেই অতি প্রয়োজনীয় পণ্যের দাম রাতারাতি বাড়িয়ে দেয় পাইকারি এমনকি খুচরা ব্যবসায়ীরাও- এটিই যেন দেশে চিরাচরিত হয়ে দাঁড়িয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে এলাচ, লবঙ্গ, গরম মশলা, আদাসহ মাংস রান্নার অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। 

সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। দশদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১ হাজার টাকা। আদা বেড়েছে ৬০ টাকা। পেঁয়াজও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ৮৫ টাকার নিচে মিলছে রান্নার অপরিহার্য এ পণ্যটি। রসুন কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম । 

তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখো হওয়ার কারণে চাহিদা কিছুটা কম থাকায় গেলো সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। 

মুরগির দামেও নিম্নমুখী প্রবণতা। এক সপ্তাহে ব্রয়লার মুরগিতে কেজিতে কমেছে ২০ টাকা পর্যন্ত। ১৯০ থেকে ২০০ টাকাতে মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতেও।

তবে কিছু সবজির দাম পঞ্চাশের মধ্যে থাকলেও অনেক সবজিই এখনো নিম্ন ও নিম্নমধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ