বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বন্ধ হয়ে গেল দৈনিক জনকণ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের আলোচিত দৈনিক পত্রিকা জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১ এপ্রিল) পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক শামীমা আতিকউল্লাহ খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক জনকণ্ঠ পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের কাজ আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে।

এর আগে বুধবার (২৫ মার্চ) কার্যালয়ের সামনে টানানো এক বিজ্ঞপ্তিতে দৈনিক জনকণ্ঠ ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার জানায়, ২৩/০৩/২০২৬ তারিখ হতে কার্যকর সাধারণ ছুটি, অনিবার্য যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য অনির্ধারিত কারণে সাময়িকভাবে বর্ধিত করে ৩১/০৩/২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, দেশের আলেম-উলামা ও ইসলামপন্থীদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখা দৈনিক জনকণ্ঠ চব্বিশের জুলাই বিপ্লবের পর ডানপন্থী সাংবাদিকদের দখলে আসে। তখন পত্রিকাটির চরিত্র পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তবে শেষ পর্যন্ত আর্থিক অনটন এবং আভ্যন্তরীণ সংকটের কারণে পত্রিকাটি বন্ধ হয়ে গেল।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ