মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

​মাওলানা উবায়দুল্লাহ ফারুক

​১৯৭৭ সালে আমি ফরিদাবাদ মাদরাসায় শিক্ষকতা শুরু করি। সেখানে প্রায় পাঁচ বছর শিক্ষকতার সুযোগ হয়েছিল। সেই সময়ের ফরিদাবাদ মাদরাসার কথা মনে হলে আজও এক সমৃদ্ধ ইলমী পরিবেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে।​ তখন মুহতামিম ছিলেন মাওলানা ইসমাইল রহ. (মুমিনবাড়ি, চাঁদপুর), নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা ফজলুর রহমান (রায়পুরা, নরসিংদী)। শাইখুল হাদীস ছিলেন মাওলানা আবদুল হাফীজ রহ.। নাজেমে তালিমাত ও শাইখে সানী হিসেবে দায়িত্ব পালন করতেন কুমিল্লার মাওলানা আশরাফ আলী রহ.।

​সে সময় ফরিদাবাদ মাদরাসায় দেশের খ্যাতিমান আলেমদের এক অসাধারণ শিক্ষক প্যানেল ছিল। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা বশীর আহমদ (কুমিল্লা), মাওলানা হাসসান, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আলী আহমদ, মুফতি গোলাম মোস্তফা রহ.। জীবিতদের মাঝে আছেন মুফতী আবদুল হান্নান লন্ডন, মাওলানা সুলাইমান à¦