সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

স্বপ্ন-তে ১৬০ টাকায় গরুর মাংস-আলু মিক্স কম্বো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সেরা রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এবার গ্রাহকদের কেনার সুবিধার্থে এনেছে গরুর মাংস ও আলু মিক্স কম্বো নিয়ে সাশ্রয়ী অফার।

শুক্র ও শনিবার (১ ও ২ নভেম্বর) ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার জোনের নির্দিষ্ট আউটলেটে এই অফার থাকবে। 

‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের কেনার সুবিধার্থে গরুর মাংসের সাথে আলুসহ কম্বো প্যাক করা হয়েছে। যেখানে কম্বো প্যাকটির নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)। ছোট এই প্যাকে থাকছে গরুর মাংস ২০০ গ্রাম এবং আলু ১০০ গ্রাম (১০ পিস গরুর মাংসের সাথে ১০ পিস আলু), যার বিক্রয়মূল্য রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা ।

আর একটি প্যাকে থাকছে গরুর মংস-আলু মিক্স (লার্জ )। বড় এই প্যাকে ৩৭৫ গ্রাম মাংসের সাথে ২০০ গ্রাম আলু থাকবে, যার বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা ।

উল্লেখ্য, একটি পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনে ক্রেতাদের জন্যে সুবিধাজনক এই প্যাক এনেছে ‘স্বপ্ন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ