শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

বিনামূল্যে ৫ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই মহান ব্রত নিয়ে মোংলার রামপালে ৫ হাজার অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। এই জনপদের প্রবীণরা তাদের যৌবনে সমাজ ও সভ্যতার জন্য অনেক অবদান রেখেছেন। আজ তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যেন আবার পৃথিবীর আলো সুন্দরভাবে দেখতে পান, সেই ব্যবস্থা করতেই আমরা কাজ করছি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর ধরে রামপালে নিয়মিত এই বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের চোখের অপারেশন এবং লক্ষাধিক মানুষকে সাধারণ চিকিৎসা প্রদান করা হয়েছে। আর্তমানবতার সেবায় এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

দিনভর এ চক্ষু শিবিরে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।

এ ছাড়া চোখের ছানী ও নেত্রনালী অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেয়া হবে বলে জানান আয়োজকরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে খুশি দরিদ্ররা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ