সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির বলেন, মৃত দুই শিশুর মধ্যে সাদিয়া (২) বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব হোসেনের মেয়ে এবং রাকিব (৯ মাস) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

তিনি আরও বলেন, গত ৮ এপ্রিল দুপুরে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশু হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার সকালে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

পরিচালক বলেন, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ