বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে তিনি দেশে পৌঁছান। পরিবারের পক্ষ থেকে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর কয়েক দিন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

বর্তমানে ধর্মমন্ত্রী শারীরিকভাবে সুস্থ বোধ করছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী ধর্মমন্ত্রী প্রয়োজনীয় বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত রয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া করেছেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

পরিবারের পক্ষ থেকে ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ