মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

একদশক পর ইরানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

143023_1আন্তর্জাতিক ডেস্ক : দুদিনের সফরে ইরানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় একদশক পর ইরানে গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেহরান পৌঁছান রবিবার। বিমানবন্দর থেকেই তিনি স্থানীয় এক গুরুদুয়ারায় যান ইরানের শিখ সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করতে।

সোমবার ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। বছর দশেক আগে ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন ইরান সফরে।

সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও ইরানে পৌঁছানোর কথা রয়েছে। তিন নেতার উপস্থিতিতে ইরানের চাবাহার নামে একটি বন্দর উন্নয়নে ত্রি-পাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে।

এ বন্দরের উন্নয়ন হলে পাকিস্তানের সীমানা পার হওয়া ছাড়াই ভারতীয় পণ্য আফগানিস্তানে যেতে পারবে।

মোদীর এ সফরের সময় ইরান ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হবার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ