শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ৩০ এপ্রিল, বুধবার নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের আয়োজন করেছে “জাতীয় উলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ”। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ইসলামি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

এছাড়াও আলোচনায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সেমিনারে নারী কমিশন সংক্রান্ত প্রস্তাবের ধর্মীয় ও সামাজিক দিক বিশ্লেষণ করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে মতামত তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। রাজনৈতিক-ধর্মীয় নেতাদের উপস্থিতিতে সেমিনারটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়া এবং এফএম রেডিওর প্রতিনিধিদের সংবাদ ও ছবি সংগ্রহের জন্য উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ