শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চা দোকানিকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীআওয়ার ইসলাম ডেস্ক : নরসিংদীতে এমদাদুল হক এবাদ (২৬) নামে এক চা দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এবাদ বাদুয়ারচর উত্তরপাড়া গ্রামের মৃত কেনু মুন্সীর ছেলে।

এবাদের স্ত্রী সুমি বেগম বলেন, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাদুয়ারচর কাঁচাবাজারে যান তার স্বামী। পরে ইউপি সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণা শেষে রাতে আলতাফ হোসেনকে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে বাদুয়ারচর গ্রামের নদীর তীরে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী।

সদর মডেল থানার উপপরিদর্শক খালেদ হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, তদন্তের পর তা বলা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ