শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ফজর নামাজ আদায়ের উত্তম সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : ফজর নামাজ আদায়ের উত্তম সময় কোনটি?

উত্তর : শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই ফজরের নামায একটু ফর্সা করে পড়া উত্তম। এতটুকু সময় হাতে নিয়ে পড়া উচিত যে, মাসনূন কিরাত অনুপাতে সালাত শেষ করার পরও এতটুকু সময় বাকি থাকে যে, যদি কোন কারণে নামায না হয়ে থাকে, তাহলে সূর্য উদয়ের আগেই যেন আবার পড়া যায়।

হাদীসের মাঝে ফর্সা করে ফজরের নামায পড়া বিষয়ে অধিক সওয়াবের সুসংবাদ দেয়া হয়েছে।

عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَسْفِرُوا بِالفَجْرِ، فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ»

হযরত রাফে বিন খাদীয রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে, তোমরা ফজরের নামায ফর্সা করে পড়, কেননা এর সওয়াব অনেক বেশি। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৫৪] হাদীসটি সহীহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ