সাইফ সিরাজ : মুখে মুখে জনপ্রিয় এখন ইসলামি সঙ্গীত। তারচেয়ে বেশি প্রিয় সঙ্গীত শিল্পী। ইসলামি সংগীত নিয়ে এ মুহূর্তে বিশ্ব মাতাচ্ছেন অনেকেই। এমন দশজন সংগীত শিল্পীর সঙ্গে বিস্তারিত পরিচয় জেনে রাখুন।
০১. আহমেদ বুখাতির
ননমিউজিক্যাল ইসলামিক সঙ্গীতের জনপ্রিয় এই শিল্পি ১৯৭৫ সালের ১৬ অক্টোবরে আরব আমিরাতের শারজায় জন্ম গ্রহণ করেন। বিশ বছর বয়স থেকেই তিনি আরবী, ইংরেজি ও ফরাসী ভাষায় তিনি গান লিখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। আরব আমিরাতে বেস্ট সেলার হয় তার প্রথম দু’টি এলবাম ‘ইনতাসাফ আল লাইল’ ২০০০ সালে এবং ‘আল কুদসু তুনাদিনা’ ২০০১ সালে। ২০০৩ সালে রিলিজ হয় তার তৃতীয় এলবাম ‘ফারতাকি’।
আরব আমিরাত ও ইউরোপে প্রায় এক লক্ষ কপি বিক্রি হয় এই এলবামটি। ‘সামতান’ পূর্বের সব রেকর্ড ভেঙ্গে ফেলে ’০৪-এ। বিক্রি হয় দেড় লক্ষ কপি। ‘দা’নী’ও রেকর্ড করে পাঁচ সালে। ২০০৭ সালে ‘হাসানাত’ এলবামটি ‘ভার্জিন টপ চার্টে’ থাকে সাত সপ্তাহ পর্যন্ত। বিক্রি হয় আড়াই লক্ষ কপিরও ওপরে। এরপর আরও দুটি এলবাম আসে ‘মোমেন্ট উইথ আল্লাহ’ ও ‘প্রোফেট অব পীস’ যথারীতি রেকর্ড করে এই দু’টিও। প্রায় একুশ লক্ষ ছুঁই ছুঁই লাইক আছে এখন পর্যন্ত তার ফেসবুক পেজে। ইউটিউবে তার জনপ্রিয় গানগুলো হলো আতফালানা আহবাবানা, ইক্বরা’ উখাইয়্যা, ইয়া উম্মী, ফরগীব মি ইত্যাদি।
০২. মাহের জাইন
মাহের মুস্তফা মাহের জাইন। জন্মেছিলেন লেবাননের ত্রিপলিতে ১৬ জুলাই ১৯৮১ সালে। আধুনিক ইসলামি সঙ্গীত দুনিয়ায় তুমুল জনপ্রিয় এই এই শিল্পি বর্তমানে বসবাস করের সুইডেনে। তার এলবাম রিলিজ হয় বিভিন্ন ভাষায়। থাকে মিউজিক্যাল, ননমিউজিক্যাল ভোকাল, ইন্টারনেশনাল ভার্সন। তিনি একাধারে গান লেখেন, সুর করেন, সঙ্গীত পরিচালনা করেন এবং কম্পেজিশনও করেন।
২০০৯ সালে এওয়াকিং রেকর্ডস থেকে তার প্রথম এলবাম ‘থেংক ইউ আল্লাহ’ রিলিজ হয়। এলবামটি আটবার ‘প্লাটিনাম সেলস রেকর্ড’ করে মালয়েশিয়ায় এবং ইন্দোনেশিয়ায়। ২০১১ সালে তিনি ১৮মত ‘অনুগেরাহ ইন্ডাস্ট্রি মিউজিক এওয়ার্ড’ মালয়েশিয়ার জন্য মনোনীত হন। ২০১২ সালে আসে তার দ্বিতীয় এলবাম ‘ফরগিভ মি’।
এলবামটি মালয়েশিয়ায় চার বার ‘প্লাটিনাম সেলস রেকর্ড’ করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিশরে সবধরণের সঙ্গীত এলবামের সঙ্গে প্রতিযোগিতা করে বেস্ট সেলার হয়। ইউটিউবে নাম্বার ওয়ান ফর মি, ইয়া নবী সালাম আলাইকা, ইনশা আল্লাহ, বারাকাল্লাহ, রামাদান, পেলেস্টাইন টুমরো উইল বি ফ্রি, আল হুব্বু এয়াসুদ সবচেয়ে জনপ্রিয় গান মাহেরের। ভেরিফায়েড ফেসবুক পেজে আড়াই কোটি প্লাস লাইক পাওয়া মাহের আছেন জনপ্রিয়তার শীর্ষে।
০৩. সামী ইউসুফ
দ্য ইন্ডেপেন্ডেন্ট এর ভাষায় ভয়েস অব ইসলাম