শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

বাগেরহাটে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20160607_125400বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় আওয়ার ইসলাম টোয়েন্টি ফোরের শুভ উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় স্থানীয় বহুমুখী কওমী মাদ্রাসার মাঠে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আঈন বিষয়ক সম্পাদক ও মোংলা উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল আজিজ।

কর্মসূচি পালনকালে মাওলানা মো. আব্দুল আজিজ বলেন, আমাদের আঙিনায় তেমন কোন পত্রিকা নেই বল্লেই চলে। তাই আমি মনে করি, আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকম আমদের মনে চেপে রাখা দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটাবে। সেই সঙ্গে ইসলাম ও মুসলমানের মান অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বপ্নচূঁড়া সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম সালমান আশরাফী। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইফুল ইসলাম ও অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ