শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দুই ঈদে ছুটি পাচ্ছে ফিলাডেলফিয়ার মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

header4আওয়ার ইসলাম ডেস্ক : দীর্ঘ দিনের অপেক্ষার প্রহর কাটল যুক্তরাষ্ট্রের ফেলাডেলফিয়ার মুসলিমদের। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এখন থেকে ছুটি পাবে তারা। সম্প্রতি মুসলিম কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও ছাত্রদের ছুটি প্রদানের সিদ্ধান্তটি নিয়েছে ফিলাডেলফিয়া শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের প্রধান এক বিবৃতিতে বলেছেন, মুসলিম শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য এর আগে ২০০৫ সালে মুসলমানদের ওই দুই বৃহত ঈদে সরকারি স্কুলগুলোতে ছুটির জন্য প্রস্তাবনা পেশ করা হয়েছিল। এর প্রেক্ষিতেই ১০ বছর পর মিলছে ছুটি।

ফিলাডেলফিয়া শহরে প্রায় ২ লক্ষ মুসলমান বসবাস করেন। যুক্তরাষ্ট্রের অন্য শহরের তুলনায় এ শহরের মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া শহরের শতকরা ২০ ভাগ ছাত্র মুসলমান।

সূত্র : The daily Pennsylvanian

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ