শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

বাবা হচ্ছেন আশরাফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashrafulডেস্ক রিপোর্ট : নিষেধাজ্ঞায় ক্রিকেটজীবন শেষ হওয়ার পথে। নেই কোনো সুখবর। কিন্তু ব্যক্তিজীবনে এল খুশির সংবাদ। হ্যাঁ মোহাম্মদ আশরাফুলবাবা হতে চলেছেন। আগামী সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান। তথ্যটি নিশ্চিত করেছেন আশরাফুল এবং তার বাবা।

ছেলে নাকি মেয়ে, সেটি আশরাফুল খোলাসা না করলেও তার বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেননি। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নাতিই আসছে!’

বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

উল্লেখ্য, গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন আশরাফুল। তিনি জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ