মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

'এ ভেরি গুড বয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ওমর মতিন সম্পর্কে তার বাবা মীর সিদ্দিক মতিন বলেছেন, সে খু্বই ভালো শিক্ষিত একটি ছেলে ছিলো। পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ছিলো। তার ছেলের মনে এত ঘৃণা লুকিয়ে ছিল তা ঘুণাক্ষরেও তিনি বুঝতে পারেননি।

সিদ্দিক মতিন অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি তার নিজের দেশ আফগানিস্তানের লোকজনের উদ্দেশ্যে তার ছেলের ব্যাপারে কিছু কথা বলেন।

তিনি বলেন, তার ছেলের মনে যে এতো আক্রোশ বা ঘৃণা জমে ছিলো সেটা তিনি জানতেন না। তিনি বুঝতে পারছেন না কেনো তার ছেলে পবিত্র রমজান মাসে এরকম একটি হামলা চালিয়ে ৫০ জন লোককে হত্যা করেছে।

মির সিদ্দিক মনে করেন, সমকামী লোকদের বিচারের ভার মানুষের নয়, শুধুমাত্র আল্লাহই তাদের বিচার করবেন।

তার ছেলের এধরনের কাণ্ডে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তিনি গভীরভাবে মর্মাহত এবং মার্কিন জনগণের মতো তিনিও একইভাবে শোকাহত।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ