মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ফিলিস্তিনে পানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Gaza_water copyআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। ইসরাইলের পানি সরবরাহ কর্তৃপক্ষ পশ্চিম তীরের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় পানির লাইন কেটে দিয়েছে। প্রচণ্ড দাবদাহ ও পবিত্র রমাজান মাসের মধ্যেই কাজটি করলো জয়নবাদী রাষ্ট্রটি।

পানি সরবরাহ বন্ধ করে দেয়া এলাকাগুলো হচ্ছে- জেনিন পৌর এলাকা, নাবলুসের কয়েকটি গ্রাম এবং সালফিত শহরের আশাপাশের কয়েকটি এলাকা। এসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র পানি সংকটে পড়েছেন।

ফিলিস্তিনি হাইড্রোলজি গ্রুপের নির্বাহী পরিচালক আয়মান রাবি জানিয়েছেন, কোনো কোনো এলাকায় লোকজন ৪০ দিন ধরে পানি পাচ্ছেন না। তিনি জানান, লোকজন পানি সরবরাহকারী ট্রাক অথবা ঝরনা কিংবা অন্য কোনো বিকল্প উৎস থেকে পানির চাহিদা মেটানোর চেষ্টা করছেন। পরিবার প্রতি গড়ে পানি পাচ্ছে দুই, তিন কিংবা দশ লিটার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতিদিন একজন মানুষের জন্য অন্তত সাড়ে সাত লিটার খাবার পানির দরকার।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ