শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যশোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gana pituniঢাকা : যশোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে  জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর-কাঁটাখাল এলাকায়।

মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কৃষ্ণনগর গ্রামে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী ডাকাতির ব্যাপারটা টের পায়। এরপর তারা ডাকাতদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন ডাকাতের মৃত্যু হয়।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ