রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ডিএমপির মোস্ট ওয়ান্টেড সুমন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ansarullah-sm20160413213425আওয়ার ইসলাম ডেস্ক : সম্প্রতি ধরিয়ে দেয়ার জন্য ডিএমপির পুরস্কার ঘোষণা করা ছয় জঙ্গির একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশের দাবি, আটককৃত সুমন হোসেন পাটোয়ারি প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার পরিকল্পনাকারীদের একজন।

ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানিয়েছেন, গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, সুমন নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তার বাড়ি চট্টগ্রামে। পুলিশের অভিযোগ, সুমন হোসেন পাটোয়ারি প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টায় সরাসরি অংশ নিয়েছেন। তাকে ধরিয়ে দেয়ার জন্য গত ১৯ মে ডিএমপি ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ