মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‌‘কুরআনের সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা-জালালুদ্দীন-আহমদস্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, আল্লাহ পাক রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করে এ মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে বাড়িয়ে দিয়েছেন, নবীর উপর কুরআন অবতীর্ণ করে অন্যান্য নবী থেকে তার শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সুতরাং যারা কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকবে তারা অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস লালবাগ থানার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন বলেন, প্রতি বছর রমজান এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কুরআনের সমাজ ছাড়া মানুষের হতাশা দূর ও শান্তির আশা করা যায় না। কুরআনোর সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় থানা সভাপতি মাওলানা ইমামুদ্দীনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ফারহান বিল্লাহ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি হফেজ শহীদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান হোসাইন, থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ