সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ফতোয়ায় স্বাক্ষর করেছেন যেসব আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fotowa_ourislamঢাকা : বহুল আলোচিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী ১ লাখ আলেমের ফতোয়া প্রকাশ হয়েছে আজ। এতে দেশের ১ লাখ ১ হাজার ৮৫০ জন আলেমদের স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে দেশের বিশিষ্ট আলেমে দীনও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,  হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, মুফতি আবদুল হালিম বোখারী, মুফতি মনসুরুল হক, আল্লামা সুলান জওক নদভী, আল্লামা আবদুর রহমান হাফেজ্জী।

উল্লেখ্য, গতকাল ফতোয়া প্রকাশের আগে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ ফতোয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তার মতামতটিও গুরুত্বের সঙ্গে মিডিয়ায় প্রকাশ হয়েছে।

ফতোয়ায় স্বাক্ষরকারী বিশিষ্ট আলেমদের তালিকা

* মাওলানা আশরাফ আলী, সহ সভাপতি, বেফাকুল মাদারিসিল আরবী বাংলাদেশ ।
* মাওলানা মুফতি আব্দুস সালাম, প্রধান মুফতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী।
* মাওলানা মুফতি আব্দুল হালিম বুখারী, প্রিন্সিপাল, আল জামেয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
* মাওলানা সুলতান যওক্ব নদভী, প্রিন্সিপাল, জামিয়া দারুল মা’আরিফ, চট্টগ্রাম।
* মাওলানা নূর আহমদ, মুফতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী।
* মাওলানা আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল, জামিআ আরাবিয়া এমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা
*মাওলানা মোহাম্মদ বিন ইদ্রীস লক্ষিপুরী, সভাপতি, পূর্ব সিলেট আযাদ দ্বীনী এদারা বোর্ড।
* মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, মহাসচিব, পূর্ব সিলেট আযাদ দ্বীনী এদারা বোর্ড।
* মাওলানা রুহুল আমীন উজানবী, প্রিন্সিপাল, জামিয়াতুস সাহাবা, উত্তরা, ঢাকা।
* মাওলানা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
* মাওলানা মুফতি রুহুল আমীন, প্রিন্সিপাল, খাদিমুল ইসলাম গওহরডাংগা মাদ্রাসা।
* মাওলানা মুফতি মনসুরুল হক, প্রধান মুফতি ও প্রিন্সিপাল, জামিয়া রাহমানিয়া ঢাকা ।
* মাওলানা মূফতি নুরুল হক জকিগঞ্জী, প্রিন্সিপাল, জামেয়া মোহাম্মদীয়া সিলেট ।
* মাওলানা নোমান ফয়জী, প্রিন্সিপাল, আল জামিয়াতুল ইসলামিয়া মেখল মাদরাসা, চট্টগ্রাম।
* মাওলানা মুফতি আব্দুল হক, প্রিন্সিপাল, জামেয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ ময়মনসিংহ।
* মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, সভাপতি, আহলুস্ সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ।
* মাওলানা মুফতি মিজানুর রহমান, প্রিন্সিপাল, শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার