শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

ফেসবুকে প্রধানমন্ত্রীর পাশে নগ্ন ছবি প্রকাশ : আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আটক9মুহাম্মাদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা : ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবির পাশে নগ্নছবি সংযুক্ত করে প্রচারের অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বায়েজিদ মণ্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে তার বাড়ি রাজাহার ইউনিয়নের পূর্বপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন অশোভনীয় কটূক্তি করে আসছিল। সম্প্রতি তিনি তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সম্মানহানীকর একটি নগ্নছবি সংযুক্ত করে পোস্ট করে।

এ ব্যাপারে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সকালে বায়োজিত মণ্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ