মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‌‌‌‘রোজা আত্মসংযমী হয়ে মানবিক গুণে বিকশিত হতে উৎসাহ দেয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monjurul islamদিদার শফিক : শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম বলেন, রোজা আমাদের আত্মসংযমী হয়ে মানবিক গুণে বিকশিত হতে উৎসাহিত করে। যাবতীয় পাপ কাজ থেকে বিরত থেকে সমাজে, রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার সবক দেয়। মানব সেবায় নিজেকে নিয়োজিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে রমজানের রোজায়। রমজানে সদকাতুল ফিতর প্রদান, রোজাদারকে ইফতার করানোর উৎসাহ প্রদানমূলক হাদিস থেকে একজন রোজাদার মানবতার শিক্ষা পায়।

শনিবার রাজধানীর ইসলামবাগ মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চকবাজার থানার উদ্যোগে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানা সভাপতি মুফতি বশিরুল হাসান, জমিয়তের চকবাজার থানার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা ওমর আলী, মুফতি আব্দুল গনি, মাওলানা আবুল বাসার, মাওলানা বেলায়েত হোসাইন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আহাদসহ চকবাজার থানার নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ