শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

এই রমজানের বিশেষ হাদিয়া ‘খুতুবাতে রমজান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khutubate ramjan coverদিদার শফিক : বিখ্যাত দায়ী শায়খ ড. আয়েজ আল কারনির রমজান বিষয়ক ৪০টি বক্তৃতা সংকলন গ্রন্থ ‘দুরুসুল মাসজিদি ফি রামাদান’ এর অনুবাদ গ্রন্থ ‘খুতুবাতে রমজান’ এখন বাজারে । সাড়া জাগানো প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাদানী কুতুবখানা’ বইটি প্রকাশ করেছে।

বইটির মূল লেখক শায়খ ড. আয়েজ আল কারনি। ইসলামের দাওয়াত নিয়ে তিনি ছুটে যান সারাবিশ্বে।‘ লা তাহজান ’ (হতাশ হয়ো না) লিখে যিনি সারাবিশ্বে পরিচিত মুখ। ইসলামের দাওয়াত ও প্রচারে তিনি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন মসজিদে বক্তৃতা করেন। মসজিদে বক্তৃতা করা এমন ৪০টি রমজান বিষয়ক আলোচনার অনবদ্য সংকলন ‘দুরুসুল মাসজিদি ফি রামাদান।’

 

বাংলা ভাষায় বইটি অনুবাদ করেছেন মুফতি শফিকুল ইসলাম মারুফ। সম্পাদনা করেছেন মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান।

টেলিফোনে আলাপকালে মুফতি আমিমুল ইহসান জানান, `এক মলাটে রমজান বিষয়ক অনন্য এক সংকলন এটি। অনেক তথ্য জানতে পারবেন পাঠক। নারীরা কীভাবে রোজা পালন করবেন, রোজার ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব ও তাৎপর্য, রমজানে দিনরাতের আমল পদ্ধতি, নিজ নিজ দেশে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে বইটিতে। এছাড়া রোজার সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আরও অনেক কিছুই আছে ।

তিনি বলেন, কিছু আলোচনা পাঠককে বেশ নাড়া দিবে। হাত, মুখ, চোখ, জিহ্বারও যে রোজা আছে এবং তা কীভাবে পালন করতে হয় এ বিষয়ের পাঠ পাঠকের মনোজগতে রোজার আবেদনকে জীবন্ত করে তুলবে বলে আশা করছি।’

বইটি পাওয়া যাবে বাংলাবাজারের ফারজানা টাওয়ারে ‘ মাদানী কুতুবখানায়’।

khutubate ramjan

যোগাযোগ : ৩৭ বিশালবুক কমপ্লেক্স, ( ফারজানা টাওয়ার) নর্থবুক হল রোড, বাংলাবাজার ঢাকা। ঢাকার বাইরে থেকে বই সংগ্রহ করার জন্য যোগাযোগ করা যেতে পারে ০১৭৩৩২০৬৭৫৭, ও ০১৯৭২৬০৪০৭০ নাম্বারে।

১৬ ফর্মার বইটির মূল্য মাত্র ১৬০ টাকা।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ