স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেছেন, সাঁড়াশি অভিযানের নামে বিরোধী মতের লোক ও নিরীহ মানুষকে গ্রেফতার করে এক দিকে গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে, অপরদিকে রমজানের পরিবেশ নষ্ট হচ্ছে।
শনিবার বিকেলে মতিঝিল রহমানিয়া রুফটফ রেস্টুরেন্টে রাজনীতিবিদ, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিছু দিন আগে এক মিটিং এ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষানীতিতে নাকি ইসলাম বিরোধী কিছু নেই। শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ পদে থেকে মিথ্যা কথা বলতে পারেন না। দেশের উলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ শিক্ষানীতিকে ইসলাম বিরোধী ও ধর্মহীন বলে এর প্রতিবাদ করেছে কিন্তু উনারা তার কোনো কর্নপাত করছে না। উল্টো পাঠ্যসূচীতে শিরক, কুফরী ও হিন্দুত্ববাদ বিষয় ঢুকানো হয়েছে। বর্তমান শিক্ষনীতি ও শিক্ষা আইন ঈমান হরণ ও জাতির মেরুদন্ড ভাঙ্গার শক্ত হাতিয়ার। এই শিক্ষানীতি, শিক্ষা আইন ও পাঠ্য পুস্তক থাকলে ঈমান হারা করে আগামী প্রজন্ম হিন্দু ও নাস্তিকে পরিণত হবে। এটা দেশ ও ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। ৯২% মুসলমানের দেশে তা বাস্তবায়ন হতে দেয়া যায় না। সুতরাং সকল মুসলমানদের কর্তব্য তাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে ধর্মহীন শিক্ষানীতি, নৈতিকতা বিবর্জিত শিক্ষা আইন ও হিন্দুত্ববাদের পাঠ্যসূচীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা।
দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরিয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান, দৈনিক ইনকিলাবের সহ সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমাদ,