শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পাকিস্তানে জুতার গায়ে লেখা ‘ওম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

omআওয়ার ইসলাম ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশের কিছু দোকানদার হিন্দুদের পবিত্র শব্দ ওম লেখা জুতা বিক্রি করছে। এই প্রকার ওম লেখা জুতা বিক্রি হওয়ার ফলে সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্পদায়ের লোকেরা ক্ষোভ প্রকাশ করেছে। হিন্দুরা এই ঘটনাকে দুর্ভাগ্যপূর্ণ এবং ধর্ম বিরোধী আখ্যা দিয়েছে।

পাকিস্তানের হিন্দা পরিষদের মুখ্য সংরক্ষক রমেশ কুমার বলেছেন, আমরা এই বিষয়টি নিয়ে সিন্ধু সরকারের সঙ্গে এবং টান্ডে আদম খানে স্থানীয় আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছি। তিনি বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে টান্ডে আদম খানে কিছু দোকানদান ইদের বাজারে ওম লেখা জুতো বিক্রি করছে। এটা হিন্দুদের ভাবনাতে আঘাত দেওয়া হচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের সদস্য ওই জুতার ছবি স্যোশাল মিডিয়াতে প্রসারিত করেছেন। হিন্দু সম্প্রদায় খুব তাড়াতাড়ি এই জুতো সরিয়ে নেবার দাবিও জানিয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস