শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2.+Koreaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া দু’টি মাসুদান মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, ওনসান অঞ্চলের কাছে সম্ভবত স্থানীয় সময়ে ৫-৫৮’তে একটি মাসুদান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। সিউলের চিফস অব স্টাফ মনে করছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের নৌ কমান্ডার ডেভ বেনহ্যাম এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়া মনে করছে, দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্রও ছোঁড়া হয়েছে। এ ক্ষেপণাস্ত্রটিও মাসুদান বলেই মনে করা হচ্ছে তবে পরীক্ষা সফল হয়েছে কিনা না এখনো জানা সম্ভব হয়নি।

এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে আভাস পাওয়ার পর জাপান তার সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দিয়েছিল।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ