মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রাস্তায় সন্তান প্রসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shontaডেস্ক নিউজ : সরকারি হাসপাতালে ঠাঁই হলো না। অবশেষে ভারতের মুজাফফরনগর দাঙ্গার শিকার এক নারী সন্তান জন্ম দিলেন প্রকাশ্য রাস্থায়। তার স্বামী বলেছেন, তাকে কান্ধলা শহরের একটি প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার স্ত্রীকে ওই হাসপাতাল ভর্তি করেনি। বার্তা সংস্থা পিটিআই এ ওই মহিলা ও তার স্বামীর কোন বংশীয় ও ধর্মীয় পরিচয় তুলে ধরা হয়নি।

এতে বলা হয়, ২০১৩ সালে মুজাফফরনগরে যে দাঙ্গা হয় এখন এসে তার শিকারে পরিণত হন ৩৫ বছর বয়সী ওই নারী। তিনি বাস্তুচ্যুত হন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। এ সময় তাকে ওই হাসপাতালে নিয়ে যান তার স্বামী। কিন্তু সেখানে গিয়ে বিরূপ আচরণের শিকার হন তিনি।

এ ঘটনায় সেখানকার প্রধান মেডিকেল অফিসারের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ওই হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে এই বলে ফিরিয়ে দেন যে, তার ডেলিভারির সময় আরও তিন দিন পরে। তাদের এ আচরণে তিনি ফিরে আসেন। কিন্তু বাসায় ফেরার পথেই রাস্তায় তিনি সন্তান প্রসব করেন উন্মুক্ত স্থানে। পরে প্রধান মেডিকেল কর্মকর্তা ভি অগ্নিহোত্রির নির্দেশনায় তাকে শামলি জেলার একটি হাসপাতালে নেয়া হয়েছে। সূত্র : বার্তা সংস্থা পিটিআই।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর / ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ