শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইইউ ত্যাগ : ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20079_debস্টাফ রিপোর্টার : গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের সরে আসার ফল বাংলাদেশের জন্য উপকারি নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সামগ্রিকভাবে বৃটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য উপকারী না।

বাণিজ্যিক দিক থেকে, ইতোপূর্বে বাংলাদেশসহ স্বল্পউন্নত দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন যেসব সুযোগ সুবিধা দিত তা বৃটেন আলাদাভাবে দেবে কি না সেটি বৃটেনকে স্পষ্ট করতে হবে। আমার ধারণা, বৃটেন সেটা দেবে। দ্বিতীয়ত, বৃটেনের ভেতর দিয়ে বাংলাদেশের যেসব পণ্য ইউরোপের অন্যান্য দেশের বাজারে যেত সেগুলোর ব্যয় বৃদ্ধি পাবে। কারণ, পরিবহন ও বীমা সংক্রান্ত নানাবিধ ব্যয় বৃদ্ধি পাবে। তৃতীয়ত, পাউন্ডের দর পতন হয়েছে। ইউরোর দামও কিছুটা নেমে যাবে। এটা আমাদের বাণিজ্য সক্ষমতার উপর প্রভাব ফেলবে।

তিনি বলেন, আগে আমরা ইউরো বা পাউন্ড থেকে যে পরিমাণ টাকা পেতাম এখন তার চেয়ে কম টাকা পাব। এতে সব দেশেরই অর্থনীতি প্রভাবিত হবে।

ড. দেবপ্রিয় বলেন, আরেকটি বিষয় নিয়ে আমি নিশ্চিত না যে বৃটেনের আলাদা হয়ে যাওয়ার ফলে ওই দেশে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি হবে কি না। অনেকে বলছেন, যেহেতু ইউরোপের অন্যান্য দেশ থেকে অভিবাসন কমে যাবে সেহেতু স্বল্পউন্নত দেশের শ্রমিকদের বৃটেনে যাওয়ার সুযোগ বাড়বে। কিন্তু, এ বিষয়ে আমি নিশ্চিত নই, কারণ, যে মনোভাবের ভিত্তিতে এই সিন্ধান্তটি বৃটিশ জনগণ নিল তা সেই সম্ভাবনার কথা বলে না।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ