শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই করা সব মুসলমানের দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

belaetiজাকারিয়া হারুন : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার সরকার ও জনগণের বিরুদ্ধে ইসলামের শত্রুদের যে হামলা তা মূলত ইহুদিবাদ-বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ওপরেই হামলা। তিনি ইহুদিবাদের বিরুদ্ধে সব মুসলমানকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

রাজধানী তেহরানে গতকাল এক অনুষ্ঠানে ড. বেলায়েতি বলেন, “প্রতিরোধ আন্দোলনগুলোকে রক্ষা করা আমাদের সবার জন্য বাধ্যতামূলক কর্তব্য।কারণ মুসলমানদের এই প্রতিরোধ ইহুদিবাদী দখলদার ও কথিত ইসলামি সন্ত্রাসীদের বিরুদ্ধে।” তিনি আরো বলেন, যখন মুসলমান তরুণরা মুসলিম ভুখণ্ড ও ইসলামি নীতিকে রক্ষার জন্য লড়াই করছে তখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডাক্তার এবং আইনজীবীদের সংগঠিত হয়ে তরুণদের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেয়ার জন্য জনমত গড়ে তোলা উচিত। আলী আকবর বেলায়েতি জোর দিয়ে বলেন, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে যা কিছু ঘটছে তার সবই মার্কিন ও ক্রুসেডারদের থেকে সৃষ্টি।

সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ইরাকের সরকার ও জনগণ ও সামরিক বাহিনী যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করছেন তারা একটি গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছেন এবং এটিই হচ্ছে ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই।

সূত্র : রিডিও তেহরান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ