বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৭জনে একজন দরিদ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Lagaasআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে প্রতি ৭ জন মানুষের মধ্যে একজন দরিদ্র বলে খবর পাওয়া গেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ক্রিস্টিন লাগার্দে তথ্যটি প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বর্তমানে শতকরা ১৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। যার পরিমাণ দাঁড়ায় সাড়ে ৪ কোটিরও বেশি।

পরিসংখ্যানটি যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনীতির জন্য অশনি সংকেত বলে মনে করেন ক্রিস্টিন।

চলতি বছরের অর্থনীতিকে যুক্তরাষ্ট্রের জন্য শুভকর বলে মনে করে না আইএমএফ। এ বছর তাদের অর্থনীতির মান নিচুর দিকে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সংগঠনটি। চলতি বছর মার্কিন প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ২। যেটি ২০১৫ সালে ছিল ২ দশমিক ৪।

ক্রিস্টিন লাগার্দে বলেন, ধনী দেশের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা নারীদের মাতৃত্বকালীন ছুটি দেয় না। যুক্তরাষ্ট্রকে করপোরেট করের হার কমানোরও পরামর্শ দেওয়া হয় আইএমএফ’র পক্ষ থেকে।

/আরআর