শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

লেবানন খ্রিস্টান পল্লীতে হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bbcলেবাননের পূর্বের খ্রিষ্টান অধ্যুষিত একটা গ্রামে কয়েকটি আত্মঘাতী হামলায় অন্তত ৫জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সিরিয়ার সীমান্তের কাছে কা নামে গ্রামে চারটি আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছে।

আল-মানার নিউজ এজেন্সি এই হামলার জন্য কথিত ইসলামিক স্টেটকে দায়ী করছে।

কিন্তু সোমবার সকালে এই হামলা কারা করেছে সে বিষয়টি এখনো পরিষ্কার না।

একজন প্রত্যক্ষদর্শী এপি বার্তা সংস্থা কে বলেছেন নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের থামাতে গেলে তাদের মধ্যে একজন হাতবোমা ছোড়ে।

এরপর তারা সাধারণ মানুষের ভিড়ের মধ্যে নিজেদের সাথে থাকা বোমার বিস্ফারণ ঘটায়।

তবে এখনো বোঝা যাচ্ছে না হামলাকারীদের হামলার মূল লক্ষ্য কি ছিল।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর লেবাননের সাথে সীমান্তের এই এলাকায় অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ