ঢাকা : রাজনীতিকরা সব সময়ই ব্যস্ত থাকেন। ঈদেও একটা না একটা ঝামেলা লেগেই থাকে। তাই সবকিছু প্ল্যান অনুযায়ী হয়ে উঠে না।
ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঢাকাতেই ঈদ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বছরের মতো এবারও ঈদের দিন সকালে গণভবনে তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আর এসময় তার সাথে থাকবেন সরকার ও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ঈদ করবেন ঢাকায়। এর আগে গতবছর ঈদের আগে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল। এরপর গত বছরের ১৫ জুলাই লন্ডনে গিয়ে পরিবারের সাথে ঈদ করার সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রীর অনুরোধে তা বাতিল করে ঢাকাতেই ঈদ করেছিলেন তিনি। ঈদের পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অবশ্য সৈয়দ আশরাফ অন্যান্যবার পরিবারের সাথে লন্ডনেই ঈদ উদযাপন করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচনী এলাকা সিলেট, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ঢাকা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচনী এলাকা ভোলা, সাবেক মন্ত্রী রাজিউদ্দীন আহমেদ রাজু নির্বাচনী এলাকা নরসিংদীর রায়পুরায় ঈদ করবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, কাজী জাফরউল্লাহ, নূহ-উল-আলম লেনিন ঢাকায় ঈদ করবেন। এছাড়া কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নির্বাচনী এলাকা শেরপুর, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামে ঈদ করবেন। অন্যদিকে আরেক সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদের দিন সকালে প্রধানমন্ত্রীর গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। ঢাকায় ঈদের দিন কাটিয়ে পরের দিন নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ যাবেন।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ঈদ করবেন নির্বাচনী এলাকা চাঁদপুরে।
মন্ত্রীদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাà¦