মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

জাপানে মুসলিমদের ওপর নজরদারির পক্ষেই রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20952_japanআওয়ার ইসলাম ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপক নজরদারির পক্ষেই রায় দিয়েছে জাপানের সুপ্রিম কোর্ট। এর আগে গোপনে মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর পুলিশ নজরদারি করছে বলে বেশ কিছু ফাইল ফাঁস হয়। এর রেশ ধরে জাপানি ১৭ ইসলামি নেতার একটি গ্রুপ সরকারের বিরুদ্ধে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেয়। সে মামলায় সরকারের পক্ষেই রায় যায়। এ নিয়ে আপিল করে মুসলিমরা। দ্বিতীয় আপিলেও তারা হেরে যান।

অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ২০১০ সালে পুলিশের ১১৪টি ফাইল ফাঁস হয়। তাতে বলা হয়, পুলিশ গোপনে জাপানি মুসলিমদের ওপর ব্যাপকহারে নজরদারি করছে। তাদের প্রার্থনাগার, হালাল রেঁস্তোরা, ইসলাম সংশ্লিষ্ট সংগঠনের ওপর এ নজরদারি করা হচ্ছে।

এসব তথ্য ফাঁস হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের ২০টি দেশে ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে ওই ফাইলগুরো ডাউনলোড হয় ১০ হাজার বারেরও বেশিবার। জাপানে মুসলিমদের ওই গ্রুপটি সরকারের বিরুদ্ধে আবেদন করেছিল তার বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের। পুলিশের এমন নজরজারির বিরুদ্ধে লড়ছেন ১৭ জন ধর্মীয় নেতা। তার একজন মোহাম্মদ ফুজিতা। তিনি ২০ বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। তিনি জাপানের নাগরিক। তিনি বলেন, পুলিশ আমাদেরকে সন্দেহজনক সন্ত্রাসী বানিয়ে ফেলেছে। আমরা তো কোন অন্যায় কাজ করি নি কখনো। তবে তারা যা-ই বলুন, ৩১শে মে তাদের দুটি আপিলই চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

ওদিকে গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘনের দায়ে ওইসব ধর্মীয় নেতাকে ৯ কোটি ইয়েন ক্ষতিপূলণ দেয়া হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ