শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদে হামলা কোন মুসলমান বরদাশত করতে পারে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prnsipalনিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, মসজিদ আল্লাহর ঘর।বৈধভাবে মসজিদ নির্মাণের পর মসজিদের কাজে বাধা দেওয়ার কারো অধিকার নেই।

তিনি বলেন, ঢাকার গেন্ডারিয়ায় বৈধভাবে মসজিদ নির্মাণের পর একটি মসজিদে পুলিশ যেভাবে হামলা করেছে, নিরীহ মুসল্লীদের যেভাবে গলা ধাক্কা দিয়েছে, নির্মাণ কাজ বন্ধ করেছে তা সাধারণ কোন মুসলমান বরদাশ করতে পারে না। এটি শুধু মসজিদে হামলা হয়নি ১৫ কোটি মুসলমানের অন্তরে আঘাত হেনেছে। এটা ফিলিস্তিন বা কাশ্মীর নয়, এ দেশ হচ্ছে ১৫ কোটি মুসলমানের দেশ। অনতিবিলম্বে হামলাকারী পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও মসজিদ নির্মাণ করে দিতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

২৯ জুন বুধবার ঢাকার গেন্ডারিয়া মসজিদে পুলিশী হামলা ও মসজিদ নির্মাণ কাজ বন্ধ করার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মিছিলটি কাজির বাজার মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিটি পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়। জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুসার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা মমশাদ আহমদ মাওলানা ফাহাদ আমান মাওলানা আমিন আহমদ রাজু হাফিজ আব্দুল কাইয়ুম,ছাত্র নেতা ছাদিক সালিম, তারেক বিন হাবিব, কয়েছ আহমদ, আমজাদ হুসাইন, মনছুর আহমদ প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ