রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘কুরআনের কথা বললেই জঙ্গি আখ্যা দেয়া হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmadঢাকা : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘কুরআনের কথা বললেই হয় জঙ্গি, না হয় মৌলবাদী বলে আখ্যা দেয়া হচ্ছে। আসল মৌলবাদ বা জঙ্গিবাদ হলো ইসরায়েল, আমেরিকা, যুক্তরাজ্য ও ভারত।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলে, ‘নাস্তিক-মুরতাদ গোষ্ঠী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাতে পাঠ্যসূচিতে হাত দিয়ে নতুন ক্ষতের সৃষ্টি করেছে। এই সিলেবাস বাতিলে মুসলমানরা প্রয়োজনে জীবন ও রক্ত দিতে প্রস্তুত আছে। রমজানের পর কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করা হবে।’

তিনি বলেন, ‘ঘরমুখো মানুষ যেন কোনরূপ বিড়ম্বনার শিকার না হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে যে জন্য সরকারকে সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানীর ঘটনা আগের মত যে না ঘটে সেদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিতদের দৃষ্টি রাখতে হবে।’

সভায় বক্তব্য দেন- দলের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, প্রকৌশলী শরীফুল ইসলাম তালুকদার, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ