শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গেণ্ডারিয়ায় মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1466939841944 copyআওয়ার ইসলাম ডেস্ক : গেণ্ডারিয়ার আলোচিত সেই মসজিদে আজ বিনা বাঁধায় জুমার নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি।

গত ২৬ জুন রাজধানীর গেন্ডারিয়ায় কালীচরণ রোডের ৩১ নম্বর হোল্ডিংস্থ একটি নির্মাণাধীন মসজিদকে কেন্দ্র করে মুসলিম ও হিন্দুদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মসজিদ থেকে মুসল্লিদের টেনেহিঁচড়ে বের করে দেয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্যোশাল মিডিয়ায় এ ঘটনার ভিডিওক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওক্লিপে দেখা যায়, মসজিদটিতে আর কোনো ধরনের কাজ না করার জন্যও নির্দেশ দিচ্ছে পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর মুসল্লিরা ওই মসজিদে অবস্থান নেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের আচরণের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বেশ কয়েকটি পপুলার পেজ থেকে মুসল্লিদের প্রতি আজকের জুমার নামায সেই মসজিদে গিয়ে আদায় করার আহ্বান জানানো হয় ।

এর পরিপ্রেক্ষিতে আজ জুমাবার সকাল ১০টা থেকে মানুষ জড়ো হতে দেখা যায় সেই মসজিদের আশে পাশে। বেলা বাড়ার সাথে সাথে মুসেল্লিতে ভরে উঠতে থাকে মসজিদ । দুপুর সাড়ে বারটায় দেখা যায় মসাজিদ ও মসজিদের আশে পাশের কোন জায়গায় তিল ধারণের জায়গা নেই । কোন ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে জুমা আদায় করেন হাজার হাজার মুসল্লি।

জুমার নামজের সময় এলাকাবাসী বলেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না এবং তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করবেন।

আ্ওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ