শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুলশানে হামলাকারীর বিরুদ্ধে আলেম-উলামাসহ সবাইকে রুখে দাঁড়াতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

junaed al habibঢাকা : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ বিদেশি নাগরিকসহ দুই পুলিশ সদস্য নিহতের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবীব।

তিনি আজ শুক্রবার বার্মিংহাম দারুস সুন্নাহ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, গুলশানের রেস্তোরাঁয় হামলা করে দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে যারা এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা ইসলাম, দেশের ও শত্রু।

এই শত্রুদের বিরুদ্ধে আলেম-ওলামাসহ দেশের সর্বস্তরের নাগরিকদের রুখে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে এই বর্বর হামলা ও হতাহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ