শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জর্ডানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় সোলাইমান তৃতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jordanআওয়ার ইসলাম : জর্ডানে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ সোলইমান হাওলাদার ৭০ টি দেশের হাফেজদের পরাজিত কওে তৃতীয় স্থান অর্জন করেছে।

আজ ২৬ রমজান জর্ডানের বাদশা আব্দুল্লাহ-র কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। এর আগেও সে তুরষ্ক ও মিশরে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল।

হাফেজ সোলায়মান চলতি মাসেই নতুন মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত গাম্বিয়া আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায়ও অংশ নিবে।
ভোলা জেলার কুয়েত প্রবাসী হাজী আলমগীর ও গোলেনূর বেগম এর ২য় ছেলে সোলায়মান। আলহাজ্ব হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীর বিশ্বসেরা হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল এর ছাত্র।
উল্লেখ্য ইতিপূর্বে অত্র মাদরাসার ছাত্ররা সৌদিআরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, কুয়েত কাতার, বাহরাইন, গাম্বিয়া ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে সমুজ্জ্বল করেছে। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও সৌদি সরকার এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড তুলে দেন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী ও তার বিশ্বজয়ী ছাত্রদের হাতে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ