মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বাগদাদে রেস্টুরেন্টে আইএস হামলা : নিহত ৭৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

received_167233987024964মোহাম্মদ আরিফ বিল্লাহ : ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুইটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ তে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি হয় শনিবার দিবাগত রাতে। কারাদা জেলার একটি রেস্টুরেন্ট ও শপিং এলাকায় একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ করা হয়। রমজান মাসে সূর্যাস্তের পর রাস্তাটিতে ক্রেতাদের ভিড় ছিল।

কারাদায় আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে।
দ্বিতীয় হামলাটি বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত এলাকায় চালানো হয়।

আইএসের কাছ থেকে ফালুজা শহর পুনরুদ্ধারের এক সপ্তাহ পর এই হামলা চালানো হলো। কর্তৃপক্ষ বলছে, বাগদাদে হামলা চালানোর জন্য এই শহরটিকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করত জঙ্গিরা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ