রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছেড়ে দিন: খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda-1স্টাফ রিপোর্টার : দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ক্ষমতা ছেড়ে সরকারকে জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

আজ বেলা সাড়ে ১১টায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান নিজ বাসা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছান। এসময় তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর যারা গ্রেফতার হয়েছে, পরবর্তীতে দেখা গেছে তারা আওয়ামী লীগের লোক। তাদের পরিচয় জানার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু, কেন? অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। খালেদা জিয়া বলেন, এভাবে অপরাধীদের ছেড়ে দেওয়া হলে অপরাধ আরও বাড়বে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন- কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও সব শ্রেণী পেশার মানুষ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ