শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শোলাকিয়ায় বোমা বিস্ফোরণ : নিহত ৪ আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaaস্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল জহিরুল ও আরেক হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। শোলাকিয়া ঈদগাহ থেকে এক কিলোমিটারের মধ্যে এ হামলা দুটির ঘটনা ঘটে। এ ককটেল হামলায় আহত হয়েছে পুলিশ সহ অন্তত ১১ জন। গুরুতর ৬ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল পৌণে নয়টায় ৯টায় শোলাকিয়া ময়দানের অদূরে আজিম উদ্দিন স্কুলের একটি গেটে প্রথমবার এ ককটেল হামলা চালায় সন্ত্রাসীরা। এর আধঘন্টা পর ফের আরেকবার হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় আজিম উদ্দিন স্কুলের পাশের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকেই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

হামলার পরপরই র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। ধারণা করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানোর পর নিহত আরেক জন হামলাকারী।
এ হামলার পর শোলাকিয়া ঈদগা ময়দানে আগত মুসল্লিদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরও লাখো মুসল্লির ঢল নামে দেশের ঐতিহাসিক এই ঈদগা ময়দানে। নির্ধারিত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

 সূত্র : একুশে টিভি, আমাদেরসময়.কম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ