শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চান খালেদা জিয়া'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467980297ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, 'খালেদা জিয়া যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চান। তার বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে। আর এজন্যেই তার উৎসাহে, প্রেসক্রিপশনে সন্ত্রাসী কার্যক্রম চলছে দেশে, তার বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে।'
আজ শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সারাবিশ্বে আলোচনা হচ্ছে। সেখানে খালেদা জিয়া কীভাবে বলেন নির্বাচন দিলেই এসব বন্ধ হবে?

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়ার বক্তব্য অনুযায়ী তাদের সঙ্গেই সন্ত্রাসীদের সম্পর্ক, তা প্রমাণিত হয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বেই এ ধরনের ঘটনা ঘটছে। তাই বলে কেউ বলছে না যে নির্বাচন দিলেই এসব সমাধান হবে? এ ধরনের উসকানির মাধ্যমে খালেদা দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ