শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাপানে ‘এসইই’ সম্মেলনে যাচ্ছেন ফাইজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

IMG_9788নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের ২১-২৩ জাপানের ওসাকা সিটিতে বসবে বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিষয়ক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা তাদের নিজ নিজ দেশের গবেষণার ফলাফল তুলে ধরবেন। বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ছাত্র ফাইজুল ইসলাম।

তিনি ‘উপকূলীয় অঞ্চলে কৃষিতে লবনাক্ততার প্রভাব’ শীর্ষক তার একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।

এছাড়া ২৮-২৯ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অর্থনীতি, ব্যবস্থাপনা ও সমাজবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন মো: ফাইজুল ইসলাম। ‘বাংলাদেশের ভঙ্গুর জনতার খাদ্য নিরাপত্তা ও মানব উন্নয়নে বিভিন্ন সংস্থার ভূমিকা’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।

ফাইজুল ইসলাম জানান, বিভিন্ন সংস্থা দেশের ভারনারাবোল জনতাকে সহযোগিতা করে। সহযোগিতাগুলো কিভাবে ব্যবহার করলে সাধারণ ভঙ্গুর জনতা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এটাই ছিল আমার গবেষণার প্রধাণ লক্ষ্য।

ফাইজুল ইসলাম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার চৌরখুলি গ্রামে জন্মগ্রহণ করেন। নয় ভাই-বোনের মধ্যে ষষ্ঠ ফাইজুল। ২০১০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রজীবনের শুরু থেকেই দেশের কৃষি, কৃষি বাজারজাতকরণ, ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন, শ্রমিক ও মজুরির নানা সমস্যা নিয়ে ভাবাত ফাইজুলকে। হাত দেন গবেষণায়। এক এক করে নয়টি গবেষণা প্রকাশ করেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

ফাইজুল বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় পারিবার ভিত্তিক কৃষি বিপননের ভূমিকা, বাংলাদেশের অর্থকারী ফসল আলুর ‘ভেলু চেইন’ উন্নয়ন কিভাবে করা যায়, বাংলাদেশে আলুর উৎপাদন ও বাজারজাকরণ সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশে ই-ব্যাংকিং পদ্ধতির সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের পর্যটক শিল্পের পরিবেশের উপর প্রভাব, বাংলাদেশের নারী ক্ষমতায়নে পারিবাবিরক মতামতের গুরুত্ব, হাকম্যান ও ওল্ডহ্যাম এর মডেল অনুসারে বাংলাদেশের গার্মেন্টস চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সন্তুষ্টির বিচার ইত্যাদি নানা গবেষণা প্রকাশিত হয়েছে। দেশের কৃষিতে সমস্যা ও সম্ভাবনা গবেষণার মাধ্যমে তুলে ধরতে চাই। এ জন্য চাই সবার সহযোগিতা।

ফাইজুল আন্তর্জাতিক খাদ্য ও কৃষি বিপনন ব্যবস্থাপনা সংস্থা(আইএফএএমএ) বাংলাদেশের একমাত্র সদস্যপদ লাভ করেছেন। এ ছাড়া ব্যবসা শিক্ষায় ক্যারিয়ার নিয়ে তিনি একটি বই প্রকাশ করেছেন। বইটি ‘বিবিএ’, ‘এমবিএ’ পড়ুয়া শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়ক হিসেবে কাজ করবে বলেন জানান তিনি। বিজ্ঞপ্তি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ