শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কমলাপুর রেলস্টেশনে বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komlapurঢাকা : রোববার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যেও কমলাপুর রেলষ্টশনে আতঙ্ক ছড়াল বোমা।নারায়ণগঞ্জগামী ট্রেনের প্লাটফর্মের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে।

এসময় গোটা ষ্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীসহ সকলকে ষ্টেশন থেকে বের করে দিয়ে পুলিশ বোমাটি নিস্ক্রিয় করে ফেলে।

কয়েকজন যাত্রী জানান, বিকেলে সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জ গামী প্লাটফর্মের পাশে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুততার সাথে প্লাটফর্মে থাকা যাত্রীদের বের করে দেন। মুহূর্তের মধ্যে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছিল, সেটি নিস্ক্রিয় করা হয়েছে। পরে আবার তিনি হাসতে হাসতে বলেন, এটি একটি মহড়া ছিলো। তবে কাদের মহড়া ছিলো, সে ব্যপারে কিছু জানাতে চাননি।

কমলাপুর রেল ষ্টশনে নিরাপত্তায় নিয়োজিত একটি সূত্র জানায়, একটি একটি বোমা ছিলো।

তবে কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। তার আগেই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেটি উদ্ধার করে নিস্ক্রিয় করে ফেলে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ