শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘এই দু:সময়ে দোষারোপের রাজনীতি ছাড়ুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wakkas_aminiডেস্ক রিপোর্ট : ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর মুফতী মুহাম্মদ ওয়াক্কাস ও মহাসচিব মাওলানা আবুল হাসানাত আমিনী আজ এক  বিবৃতিতে বলেছেন, দেশ যখন সন্ত্রাস-জঙ্গীবাদের করালগ্রাসে ক্ষত-বিক্ষত তখন দোষারোপের রাজনীতি কেবল সন্ত্রাসীদেরই রসদ যোগাবে। দেশের দুঃসময়ে রাজনৈতিক দলগুলোকে এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদসহ সকল সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।

তারা বলেন, যারা গুলশানে ও শোলাকিয়ায় হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে, তারা মানবতার ইসলাম ও দুশমন। এদের শিকড় খুঁজে বের করে নেপথ্য কারিগরদের বিচার করতে হবে।

নেতৃদ্বয় বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ একাই যতেষ্ট। সাম্রাজ্যবাদসহ কোন বিদেশী শক্তিকে এ বিষয়ে নাক গলাতে দেয়া যাবে না। এটা দেশের জন্য উপকার নয় বরং বিপরীত ফল বয়ে আনবে। তাই সরকারকে ভেবে চিন্তে কাজ করতে হবে।

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির দু’শীর্ষ নেতা আরো বলেন, এদেশের আলেম-উলামারা নিয়ামক শক্তি। দেশের ক্রান্তিকালে তারাই সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সরকারের উচিৎ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী লড়াইয়ে এই শক্তিকে কাজে লাগানো। কিন্তু সরকার তা না করে মসজিদে জুমার খুৎবায় নজরদারির যে সিদ্ধান্ত নিয়েছে। তাতে আলেমদের মাঝে শুধু ক্ষোভই বাড়বে কার্যকর কোন ফল বয়ে আনবে না। নেতৃদ্বয় অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ